×

সারাদেশ

মাগুরায় আগুনে পুড়ে ৫ বসতঘর ভস্মীভূত

Icon

দীপক চক্রবর্তী, মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:১০ পিএম

মাগুরায় আগুনে পুড়ে ৫ বসতঘর ভস্মীভূত

মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের রামানন্দকাটি সূইতলা পাড়ার পাঁচটি  বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। 

শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় আবদার মোল্লা, বিল্লাল মিয়া ও নুর ইসলাম মিয়ার বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাড়ির মালিক আকবর হোসেনের স্ত্রী জানান রান্না ঘরের চুলার আগুন থেকে পাটকাঠির গাদায় আগুন লাগে পরে তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে।

শালিখা  উপজেলা সদর আড়পাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছ। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App