×

সারাদেশ

চাকরি হারালেন কেসিসির ৩৭ জন কর্মচারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১২:৩০ পিএম

চাকরি হারালেন কেসিসির ৩৭ জন কর্মচারী

ছবি: সংগৃহীত

ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলার অভিযোগে মাস্টাররোলে কর্মরত চতুর্থ শ্রেণির ৩৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

সোমবার (১ এপ্রিল) কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে।

কেসিসি সূত্র জানায়, এসব কর্মচারীরা কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে স্প্রেম্যান, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও গাড়ির চালকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি মামলা করেন। সেখানে তারা বেশ কিছু কাগজপত্র জমা দিয়েছেন। তারা এর মধ্যে কয়েকটি আবেদনের কাগজ সিটি কর্পোরেশনের রিসিভ করা কপি জমা দিয়েছেন। 

আরো পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান

কিন্তু প্রকৃতপক্ষে ওই কাগজপত্র কখনো সিটি কর্পোরেশন গ্রহণ করেনি। ওই কাগজপত্রে সিটি কর্পোরেশনের যে সিল ও স্বাক্ষর রয়েছে তা ভুয়া। এই কাজের মূলহোতা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান বাচ্চু শেখ। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাচ্চু শেখসহ ৩৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে কেসিসির সচিব সানজিদা বেগম জানান, ৩৭ জন কর্মচারী দীর্ঘদিন ধরে মাস্টাররোলে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কেসিসিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তারা ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে একটি মামলা করেন। বিষয়টি প্রমাণিত হওয়ার পর সিটি মেয়রের নির্দেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App