×

সারাদেশ

মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যা

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পিএম

মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিল্পী আক্তার (২১) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মো.গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল দশটার দিকে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তার উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।

আরো পড়ুন: আসামি খুলনা থেকে গ্রেপ্তার

নিহতের মা সুরাইয়া বেগম (৫৭) কান্না জড়িত কন্ঠে বলেন, ‘গত দশ মাস আগে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সঙ্গে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। কিন্তু মূল বিষয় ছিলো বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে  দিতাম না।

এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App