×

সারাদেশ

আত্মগোপনের ৯ বছর পর ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৪:১৪ পিএম

আত্মগোপনের ৯ বছর পর ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

মিরসরাইয়ে একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রমজান আলী বাপ্পী (৩০) কে দীর্ঘ ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

বৃহস্পতিবার (৯ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর গ্রামের ছালেহ আহম্মদের ছেলে। গ্রেপ্তার এড়াতে রমজান আলী বাপ্পী দীর্ঘ ৯ বছর চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। 

জানা গেছে, ২০১৪ সালের ২৩ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ ধারায় নারী ও শিশু মামলা দায়ের করে। উক্ত মামলায় বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরো পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রমজান আলী বাপ্পীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। সে আইনশৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। 

পরবর্তীতে তাকে ঘটনাস্থল থেকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৯ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল। রমজান আলী বাপ্পীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রমজান আলী বাপ্পীকে র‌্যাব হস্তান্তর করার পর শুক্রবার (১০ মে) দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App