×

সারাদেশ

কুতুব‌দিয়ায় বাইক চাপায় বৃদ্ধের মৃত্যু

Icon

কুতুব‌দিয়া ( কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৯:৫৮ এএম

কুতুব‌দিয়ায় বাইক চাপায় বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজারের কুতুব‌দিয়ায় বাইক চাপায় গুরুতর আহত বৃদ্ধ মারা গে‌ছে। 

শ‌নিবার (১১ মে) রাত সা‌ড়ে ১১টার দি‌কে চট্টগ্রাম মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তার মৃত্যু হয়।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, শ‌নিবার বিকালে নব নির্বা‌চিত উপজেলা চেয়ারম্যান সমর্থক‌দের গাড়ি বহ‌রের এক‌টি বিজয় মি‌ছিল বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষি‌ন শে‌ষে বিকাল সা‌ড়ে ৫ টার দি‌কে ফেরার প‌থে আজম রোডে কৈয়ার‌বিল ঘিলাছ‌ড়ি নামক স্থা‌নে পৌঁছালে মি‌ছি‌লের সাম‌নে থাকা দ্রুত গ‌তির এক‌টি বাইক স্থানীয় ঘিলাছ‌ড়ির আবুল কালাম(৬৫)কে চাপা দি‌লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মাথায় গুরুতর জখম হওয়ায় তা‌কে চট্টগ্রাম মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রেন জরুরি বিভাগের ডা. নাঈমা তাবাচ্ছুম রণী। সেখা‌নে নেয়ার পর রাত সা‌ড়ে ১১টায় তার মৃত্যু হয় ব‌লে তার ছে‌লে মঞ্জুর জা‌নি‌য়ে‌ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App