×

সারাদেশ

সাবেক এমপি প্রধান নির্বাচনী এজেন্ট, তবুও জামানত হারালেন খাদিজা

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১০:৫১ এএম

সাবেক এমপি প্রধান নির্বাচনী এজেন্ট, তবুও জামানত হারালেন খাদিজা

ছবি: সংগৃহীত

কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে দুই বারের সাবেক সংসদ সদস্যকে এক চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হিসেবে কাজ করতে দেখা গেছে। তাকে চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হয়ে নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের মেয়ে খাদিজা বিনতে রোশনের (দোয়াত কলম) প্রধান নির্বাচনি এজেন্ট হয়েছেন দেবিদ্বারের দুবারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। 

এ নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান এমপি মো: আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য তিনি নিজেই ওই প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন। 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন বলেন, সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত কলম প্রতীকের প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়িয়েছেন। অনেক চেষ্টা করেও খাদিজা বিনতে রোশন এর ভাগ্য পরিবর্তন করতে পারেননি সাবেক সংসদ সদস্য রাজী ফখরুল। দোয়াত কলম মার্কায় ভোট পড়েছে মাত্র ৩০৩। অপরপক্ষে মামুনুর রশিদ ভোট পায় ৯২ হাজার ৫২১, সাহিদা বেগম ৩৪ হাজার ৪৮০।  

মামুনুর রশিদ আরো বলেন, আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করছেন। আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছিলাম কিন্তু কোনো কাজ হয়নি।

কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একজন ভোটার হিসেবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনী এজেন্ট হতে পারেন। তা ছাড়া তিনি তো বর্তমান এমপি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App