×

সারাদেশ

ছাত্রলীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১২:৪২ পিএম

ছাত্রলীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ছবি : ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ইজাজ হত্যার জড়িতদের ফাঁসির দাবিতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়। আয়োজিত মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুহিলপুর ইউনিয়নের চেয়্যারম্যান আবদুর রশিদ ভূঁইয়ার।

উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি নাসিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু, ঘাটুরা ৮নং ইউনিয়নের মেম্বার কাজী খোকন প্রমূখ।

বক্তারা অবিলম্বে ইজাজ হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ মে সদর উপজেলা পরিষদের নির্বাচনের বিজয় মিছিলে হামলা চালিয়ে ইজাজকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

আরো পড়ুন : ঝালকাঠিতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App