×

সারাদেশ

হত্যা মামলার ১১ বছর পর চার আসামির ফাঁসি

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম

হত্যা মামলার ১১ বছর পর চার আসামির ফাঁসি

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে মুঠোফোনে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ১১বছর পর অভিযুক্ত চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ইয়াসমিন এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সুরুজ মিয়ার ছেলে রফিক(২৫), ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে নাজমুল সিকদার(২০), দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মালু মিয়ার ছেলে মান্নান(২৭), একই উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের রঞ্জু মিয়ার ছেলে সুমন(২৮)। রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন।

আরো পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-শিশুসহ নিহত ৪

জানা যায়, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ২রা ডিসেম্বর রাতে পাওনা টাকা নিয়ে দন্দের জের ধরে কাপড় ব্যবসায়ী ফারুক আহাম্মেদ রাজুকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাংকে ফেলে দিয়ে দেহটিকে একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ বালুর মাঠে গিয়ে চাপাদেয়া অবস্থায় মানুষের হাত দেখতে পেয়ে পুলিশকে অবগত করে। পুলিশ এসে লাশ উদ্ধারের পর পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ব্যবসায়ী ফারুকের কাটা মাথা উদ্ধার করে।

এঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই আনোয়ার হোসেন তদন্ত শেষে ৪ আসামীর বিরুদ্ধে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি ও ২২জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App