×

সারাদেশ

মহিপুরে ওয়ান শুটারগান ও রিভলবারসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৯:৪৭ পিএম

মহিপুরে ওয়ান শুটারগান ও রিভলবারসহ গ্রেপ্তার ২

আটক সোহাগ জোমাদ্দার (৩০) ও ফারুক খন্দকার (৫০)। উদ্ধারকৃত অস্ত্র (ইনসার্টে)

পটুয়াখালীর মহিপুর থানা সদরে ইউপি নির্বাচনে ভোট গ্রহণের মাত্র তিনদিন আগে র‌্যাবের অভিযানে সরকার দলীয় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে দু’জনকে গ্রেপ্তারসহ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। বরিশাল র‌্যাব-৮ শনিবার বিকেলে তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের একটি মাছের আড়ৎ থেকে সোহাগ জোমাদ্দার (৩০) ও ফারুক খন্দকার (৫০) নামে দু’জনকে আটক করা হয়। র‌্যাবের দাবি অনুযায়ী আটককৃতদের তথ্যের ভিত্তিতে এসময় দু’টি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, একটি বিদেশী রিভলবার ও আট রাউন্ড গুলি এবং দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় জেলার মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বলে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন। আগামী ২০ অক্টোবর মহিপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এবং বিএনপির ইউনিয়ন শাখার সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে লড়ছেন। এদিকে, র‌্যাবের অস্ত্র উদ্ধার এবং দু’জনকে গ্রেপ্তার ঘটনাকে প্রতিপক্ষ স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী হাজী ফজলু গাজীর ষড়যন্ত্র উল্লেখ করে শনিবার সকালে নৌকা মার্কার ইউপি চেয়ারম্যান প্রার্থী আঃ মালেক আকন্দ একটি সংবাদ সম্মেলন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App