×

সারাদেশ

পাগলা মসজিদে এখন পর্যন্ত প্রাপ্ত টাকার পরিমাণ জানালো কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

পাগলা মসজিদে এখন পর্যন্ত প্রাপ্ত টাকার পরিমাণ জানালো কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার পাওয়া গেছে মোট ২৮ বস্তা টাকা। এখন চলছে টাকা  গণনার কাজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত দানবাক্সগুলো থেকে পাওয় গেছে ৪ কোটি ৬১ লাখ টাকা। যা স্থানীয় রূপালী ব্যাংকে জমা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা এ পর্যন্ত ৪ কোটি ৬১ লাখ টাকা পেয়েছি। ধারনা করছি বিকেল ৫টা নাগাদ এটি ৫ কোটি অতিক্রম করবে। 

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল।

আরো পড়ুন: ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলেছি। রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। গণনা এখনো শেষ হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App