×

সারাদেশ

ষড়যন্ত্র রুখে দিতে গৌরীপুরে উদীচীর উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

Icon

পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

ষড়যন্ত্র রুখে দিতে গৌরীপুরে উদীচীর উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

ছবি: ভোরের কাগজ

উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ষড়যন্ত্র রুখে দিতে ময়মনসিংহের গৌরীপুর উদীচী শিল্পী গোষ্ঠী গৌরীপুর শাখার উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় স্থানীয় বিজয় ৭১ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। 

জাতীয় সংগীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আলী আশরাফ আবির, সদস্য সচিব মুজিবুর রহমান ফকির এনামূল হাসান অনয় প্রমুখ। 

আরো পড়ুন: বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ

বক্তারা বলেন এ দেশের প্রথম প্রবাসী সরকার এই জাতীয় সংগীত পরিবেশন করে। পরবর্তীতে আমাদেরও মুক্তিযুদ্ধের অনুপ্রেরণার হিসেবে জাতীয় সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় সংগীতকে বাদ দিতে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতেই সারাদেশে এই জাতীয় সংগীতের আয়োজন । 

এ সময় আরো উপস্থিত ছিলেন উদীচীর সহ-সভাপতি আরিফ আহমেদ, সদস্য আব্দুর লতিফ, রিযাজুল হাসনাত, মমতাজ বেগম, মো. হারুন মিয়া, শিমুল আহমেদ, নুজহাত তাবাসসুম ইরাম, ও কৃষক সমিতির নেতা খলিলুর রহমান খান পাঠানসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App