×

সারাদেশ

সিরাজগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম

সিরাজগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপদজেলায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত দুইজন আহত হয়েছেন। 

রবিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট কুঠিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামি একটি সিএনজি অটোরিকশা কুঠিরচর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে আরো দুইজন মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App