×

সারাদেশ

পদ্মায় টুস করে খালেদা-ইউনূসকে ফেলে চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

পদ্মায় টুস করে খালেদা-ইউনূসকে ফেলে চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকির অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সাবেক ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম জানান, ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেছেন, পদ্মা সেতু থেকে খালেদা জিয়াকে ফেলে দেয়া উচিত এবং ড. ইউনূসকে পদ্মা নদীতে চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত। তিনি উল্লেখ করেন যে, এসব বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, মামলার পর আদালত পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং তদন্তটি যাতে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার নিচের কাউকে দিয়ে না করানো হয়, সে বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বেআইনি পন্থায় সব বাহিনী ও প্রতিষ্ঠানকে ব্যবহার করতেন। বাদী দাবি করেন যে, হাসিনার এসব মন্তব্য খালেদা জিয়া এবং ড. ইউনূসের প্রতি প্রকাশ্যে হত্যার হুমকি এবং হত্যার ষড়যন্ত্র হিসেবে দেখা যেতে পারে।

আরো পড়ুন: জাতীয় সংসদ থেকে হারিয়ে গেছে ১ কোটি টাকা

এদিকে, এই মামলার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে, এবং এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App