×

সারাদেশ

অস্ত্র হাতে শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

  অস্ত্র হাতে শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বরগুনায় শ্রমিক লীগ নেতা অস্ত্র হাতে এক ব্যক্তির ওপর চড়াও হয়েছেন। সেই ভিডিও ভাইরাল হয়ে সমালোজনার ঝড় তুলেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, শ্রমিক লীগ নেতার নাম গোলাম কিবরিয়া। তিনি বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

১৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটা বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (রামদা) হাতে প্রতিপক্ষের লোকজনের ওপর চড়াও হন কিবরিয়া। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিবরিয়াকে বাধা দিয়ে শান্ত করতে চেষ্টা করে। তবে ভিডিওতে কাউকে হতাহত হতে দেখা যায়নি।

এটি বরগুনা পৌর শহরের সাহা পট্টি এলাকায় কিবরিয়ার বাসভবনের ঘটনা বলে ধারণা করছেন অনেকে। তবে এর সত্যতা কেউ নিশ্চিত করতে পারেননি। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপের বিষয়ে কথা বলতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। তার সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ভুক্তভোগীরা ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App