×

সারাদেশ

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ দিলেন প্রেমিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ দিলেন প্রেমিকা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের মৃত্যুর খবর শুনে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লায় সুদীপ্তা দাস কেকার মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে প্রেমিক মদন কর্মকার (৩০) বগুড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। অপরদিকে সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার অতল কৃষ্ণ দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীতশিল্পী ছিলেন।

স্থানীয়রা জানান, বগুড়ায় প্রেমিক মদন কর্মকারের মৃত্যুর খবর শুনে বেলা ১১টার দিকে বাড়িতে গ্যাস ট্যাবলেট খান সংগীতশিল্পী সুদীপ্তা দাস কেকা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেয়ার পথে তিনি বিকেলে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, মদন কর্মকার বিবাহিত হওয়া সত্ত্বেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেননি যে তিনি বিবাহিত। মদনের কর্মস্থল বগুড়ায় হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুদীপ্তা দাস কেকার মরদেহ এখন থানায় রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App