×

সারাদেশ

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজড

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক ও এসআই ক্লোজড

ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মোশাররফ হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন দুই পুলিশ কর্মকর্তা ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আমি গোপনীয়ভাবে দু’জনকে ক্লোজ করেছি, কারণ বলা যাবে না।

অন্যদিকে সংশিষ্ট সূত্র জানিয়েছেন, জনৈক প্রবাসীর স্ত্রীর পরকীয়া কাণ্ডে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া নারী চাঁদনী আক্তারের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়ায় পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেনকে ক্লোজ করা হয়েছে।

অপরদিকে এসআই মো. রফিকুল ইসলামের ক্লোজের বিষয়টি জানা যায়নি। 

পুলিশ কর্মকর্তাদ্বয়ের ক্লোজের কারণ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান বলেন, ক্লোজের অর্ডার হয়েছে শুনেছি, অফিসিয়ালি কাগজ হাতে পাইনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App