×

সারাদেশ

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫

Icon

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) থেকে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫

ছবি: ভোরের কাগজ

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত যুবক হলেন, সাতক্ষীরা জেলার মধুমোল্লার ডাংগী এলাকার গোলাম মোস্তফা ছেলে মফিজুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম বলেন, রবিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে একটি ভ্যান চুকনগর থেকে চারজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি বাস খুলনার দিকে আসছিল। ভ্যান সাইড না দেয়ায় আগের দিকে যেতে গেলে বাসটি খাদে পড়ে যায় এবং ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে মফিজুল ইসলাম মারা যান। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App