×

সারাদেশ

নওগাঁয় হাসপাতালের সামনেই রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

নওগাঁয় হাসপাতালের সামনেই রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ

ছবি: সংগৃহীত

নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভোরে মরদেহটি পিকআপ থেকে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় চালক ও তার সহযোগী। নিহত জুনায়েদ বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দ্যেশ্যে আসছিলেন জুনায়েদ। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। হলুদ রঙয়ের একটি পিকআপ ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে এসে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

ওয়াশিংটন পোস্ট জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

মধ্যরাতে থানায় ককটেল নিক্ষেপ

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার ঘোষণা

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : লালমনিরহাটে শফিকুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App