×

জাতীয়

ওয়াশিংটন পোস্ট

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশে সংখ্যালঘুরা আতঙ্কে

ছবি: প্রতীকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

বাংলদেশে বরাবরই নির্বাচন ঘনিয়ে এলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন বেড়ে যায়, যা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ‘উদ্বেগজনক’ আকার নিয়েছে বলেও বলা হচ্ছে ‘অ্যাসোসিয়েট প্রেস (এপি)’র বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে।

সাম্প্রতিক সময়ে ২৭ বছর বয়সী হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও  আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাসহ বেশ কয়েকটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার রেশ টেনে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এসব ঘটনার কোনোটিই বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং এগুলো হলো বাংলাদেশে ক্রমবর্ধমান আইনি দায়মুক্তি এবং ইসলামপন্থীদের বাধাহীন উত্থানেরই ফলাফল।

ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুরা কেউই আর নিরাপদ বোধ করছেন না এবং সবাই স্পষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন’।


আক্রমণের তীব্রতা

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়ে যে, ২০২৪ সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ২০০০-এরও বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে ৬১টি হত্যাকাণ্ড, ২৮টি নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা রয়েছে, যার মধ্যে ধর্ষণ এমনকি গণধর্ষণও রয়েছে। এছাড়াও ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মাধ্যমে কমপক্ষে ৯৫টি উপাসনালয়ে আক্রমণের ঘটনা ঘটেছে এই সময়ে। আর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে নিয়মিতভাবে এসব নৃসংস সহিংসতা নিয়ে সীমাহীন উদাসীনতার অভিযোগও উঠে এসেছে সংগঠনটির বক্তব্যে।

এছাড়াও, আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখাও সংখ্যালঘু সম্প্রদায়ের এই আতঙ্ক বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করে ওর প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় শতভাগই আওয়ামী লীগ সমর্থক হওয়ায় পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।’


ইসলামপন্থীদের উত্থান

বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামি এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পুনরুত্থানের সাথে-সাথে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে বলা হয়েছে যে, হাসিনা পতনের সম্মুখ কারিগরদের সংগঠন এনসিপি আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর ইসলামপন্থীরা যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

যদিও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে এবং জামায়াত ও এনসিপি সংখ্যালঘুদের পাশে রেখে বেশকিছু সভা-সমাবেশও করছে, তথাপি বাংলাদেশে ইসলামপন্থীদের অতীত ইতিহাস এবং বিশেষ করে নারী-বিরোধী বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তাদের ওইসব চেষ্টা সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক নিরসনে খুব একটা কাজে লাগেনি বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী হিন্দুপ্রধান রাষ্ট্র ভারতের সঙ্গে নানমূখী টানাপোড়েন এবং দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডসহ প্রায় সবগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা -এসব মিলিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি ‘আতঙ্ক’ ও ‘অনিরাপদ’ রাষ্ট্র হয়ে উঠেছে বলে উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শেরপুর-৩: জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন, হাজারো  মানুষের ঢল

শেরপুর-৩: জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন, হাজারো মানুষের ঢল

মব ভায়োলেন্স নামে কিছু নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা মব ভায়োলেন্স নামে কিছু নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App