×

মধ্যপ্রাচ্য

চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ১৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ১৮

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলায় ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় শহরের তুফাহ এবং জেইতুন এলাকায় নিহত হয়েছেন ১১ জন। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ডেস্ক বর্তা সংস্থা আল জাজিরা।

গেলো বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মানেনি জেরুজালেম। এ সময় প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টা গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজার পাশাপাশি পশ্চিম তীরের জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

এদিকে, প্রায় ১৮ মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকা পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস। নিজ ভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। দেশটির রাফাহ সীমান্ত খুলে দেয়ার পর এখন পর্যন্ত মাত্র ৫ জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

প্রায় দু’বছর পর রোববার (১ ফেব্রুয়ারি) গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত পরীক্ষামূলকভাবে পুনরায় খুলে দেয় ইসরায়েল। তবে রাফাহ দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এ সময় প্রায় ৫০ জন গাজায় ঢোকার কথা থাকলেও মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মাত্র নারী ও শিশু মিলিয়ে ১২ জন প্রবেশ করতে সক্ষম হন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন।

অন্যদিকে, চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা আরো ৫০ জনের মধ্যে মাত্র পাঁচজন রোগী ও সাতজন স্বজন মিশরে যেতে পেরেছেন। আজ বুধবারের জন্য রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের বহির্গমন বাতিল করা হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) মুখপাত্র বলেছেন, ‘আজ সকালে তাদেরকে জানানো হয়েছে যে রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেয়ার কাজ আজকের জন্য বাতিল করা হয়েছে।’

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল।’

গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, ‘গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

শেরপুর-৩: জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন, হাজারো  মানুষের ঢল

শেরপুর-৩: জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন, হাজারো মানুষের ঢল

মব ভায়োলেন্স নামে কিছু নেই

স্বরাষ্ট্র উপদেষ্টা মব ভায়োলেন্স নামে কিছু নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App