×

সারাদেশ

রাজাপুরে অপহৃত শিশু উদ্ধার

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

রাজাপুরে অপহৃত শিশু উদ্ধার

ছবি: কাগজ প্রতিবেদক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহৃত ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইটভাটা এলাকার একটি খালের পাশ থেকে কান্নারত অবস্থায় অজ্ঞাতনামা এক ছেলে শিশুকে দেখতে পান স্থানীয়রা। এশার নামাজে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দ শুনে তিন ব্যক্তি এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশপাশে শিশুটির অভিভাবককে খুঁজে না পেয়ে তারা রাজাপুর থানা পুলিশ-কে খবর দেন এবং শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে একই সময়ে শিশুটির বাবা মো. মাহাবুর মোল্লা (৩২) ও তার ধর্মবোন ময়না বেগম (২৯) সন্তানকে খুঁজতে রাজাপুর থানায় উপস্থিত হন। সেখানে মাহাবুর মোল্লা উদ্ধার হওয়া শিশুটিকে তার ১৬ মাস বয়সী ছেলে মো. মিহির হিসেবে শনাক্ত করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া (৩৫) পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করেন। জানা গেছে, দুই মাস আগে ময়না বেগম তোতা মিয়াকে তালাক দেন এবং দুই সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি তোতা মিয়া মেনে নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শনিবার তোতা মিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাঠি এলাকায় মাহাবুর মোল্লার বাড়িতে বেড়াতে গিয়ে রাতযাপন করেন। পরদিন (২২ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘুরতে নেওয়ার কথা বলে শিশু মিহিরকে নিয়ে বের হন। এরপর তিনি সরাসরি তার বাড়ি রাজাপুরে চলে আসেন। বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে মোবাইল ফোন চালু করে মাহাবুরের বোন নাজমা বেগমের নম্বরে কল দিয়ে তোতা মিয়া তার সাবেক স্ত্রী ময়নাকে তিন লাখ টাকা নিয়ে রাজাপুরে পাঠালে শিশু মিহিরকে ফেরত দেওয়া হবে। পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর শিশুটির পরিবার ডুমুরিয়া থানায় বিষয়টি জানায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান রাজাপুর এলাকায় শনাক্ত করে এবং আইনগত ব্যবস্থা নিতে পরিবারকে রাজাপুর থানায় পাঠায়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাজাপুর ও ডুমুরিয়া থানা পুলিশের সমন্বয়ে উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অপহরণ মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App