×

সারাদেশ

শেরপুরে ৪৯ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

শেরপুরে ৪৯ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় পাচারকালে ৪৯ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর বাজারের পৃথক দুটি স্থানে কৃষি বিভাগ ও পুলিশ অভিযান চালিয়ে দুই ট্রাকভর্তি সার জব্দ করে।

কৃষি বিভাগ জানায়, নকলা উপজেলার সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামে দুটি ডিলার পয়েন্টে ট্রাক থেকে ইউরিয়া সার নামানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় ট্রাক দুটি থেকে মোট ৯৮০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত ডিলাররা বলেন, আমরা সার ক্রয় বাবদ ডিও করেছি, যার প্রেক্ষিতে ঝিনাইগাতী বাফার জোন সার পাঠিয়েছে, তবে কোথা থেকে পাঠিয়েছে আমরা জানতাম না। এ‌ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সার ভর্তি ট্রাকদুটি শেরপুর বাফার জোন ঝিনাইগাতী পয়েন্ট নামানোর কথা ছিলো, কিন্তু ঝিনাইগাতী বফার জোনের ইনচার্জের যোগসাজশে নকলা ডিলার পয়েন্ট সার স্থানান্তরের উদ্যোগ নেয়, যা সম্পূর্ণ বেআইনি। যার প্রেক্ষিতে সার ভর্তি ট্রাক দুটি নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাফারজোন যেহেতু আমাদের নিয়ন্ত্রণে না, সেহেতু আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনা, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App