×

সারাদেশ

সুন্দরবনে আবারো জেলে অপহরণ, মুক্তিপণ দাবী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ পিএম

সুন্দরবনে আবারো জেলে অপহরণ, মুক্তিপণ দাবী

ছবি: সংগৃহীত

সুন্দরবনের আবারো জেলে অপরহণের পরস মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটেছে। 

গেলো সোমবার (১৬ মার্চ)  চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঁকড়া ধরার সময় এক জেলেকে বনদস্যুরা অপহরণ করার পর মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করেছে অপহরণকারীরা।

অপহৃত জেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের রাজ্জাক শেখের ছেলে মিজান শেখ (৪০)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) অপহৃত মিজান শেখের বড় ভাই হুমায়ন শেখ (৫৫) মোংলা থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনা উল্লেখজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপহৃতদের উদ্ধরে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেলেও, দস্যুদলগুলোকে দমন করা বলতে গেলে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, মিজান শেখের সাথে থাকা তার চাচাতো ভাই জানান, তারা ১৪ মার্চ সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করতে।  পরে বনদস্যু আল আমিন বাহিনী তাদের ঘিরে ফেলে। এরপর মিজান শেখকে নৌকা থেকে তুলে নিয়ে যায় এবং পরিবারকে মুক্তিপণের খবর দেওয়ার জন্য তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।

তিনি বলেন, ‘ছোট ভাই ঋণ করে বনে গিয়েছিল। এখন তার মুক্তির জন্য ছাড়াও চালান তুলতে হবে এবং বনদস্যুদের ৬০ হাজার টাকার দাবী মেটাতে হবে। এ ঘটনায় পরিবারের সবাই গভীর উদ্বেগে রয়েছে।’

মোংলা থানার ডিউটি অফিসার (এ.এস.আই. মহরম) জানান, এখনো আনুষ্ঠানিক অভিযোগ থানায় পৌঁছায়নি, তবে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দিয়েছে কিনা তা তিনি জানেন না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App