×

খুলনা

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩৯ পিএম

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

ছবি: সংগৃহীত

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছে কৃষকরা। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা সন্তুষ্ট হলেও ধান কেটে ঘরে তোলার জন্য রয়েছে দুশ্চিন্তা।

ধান কাটার আগে বৈরী আবহাওয়ায় কালবৈশাখি ঝড় ও বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমা হওয়ায় ধান কাটতে কাঙ্ক্ষিত শ্রমিক না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে।

শরণখোলা উপজেলায় চলতি মৌসুমে উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে ৬৫৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যার ফলে ৫২৮০ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হবে। বর্তমানে ধান কাটতে শ্রমিক সংখ্যা কম ও ফসলের মাঠে পানি থাকায় শ্রমিকের মজুরি বেশি দিতে হচ্ছে। খুব কম সময়ে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটে মাড়াই করে বস্তায় ভরার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনের অনেক চাহিদা। শরণখোলা উপজেলায় ৭টি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে বেশি টাকা চাওয়া হচ্ছে।

কৃষকের অভিযোগের প্রেক্ষিতে শরণখোলা উপজেলার উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, ৬৬ শতক জমির ধান কাটতে ৫০০০ টাকা ও মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়িতে নিয়ে গেলে ৫৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। হারভেস্টার মেশিন দিয়ে নির্ধারিত টাকায় ধান কাটতে পারায় কৃষকরা খুশি।

কৃষক সোহেল তালুকদার বলেন, শরণখোলা উপজেলায় ধান কাটার জন্য সাতটি হারভেস্টার মেশিন পর্যাপ্ত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App