×

সারাদেশ

রাবির দুই আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম

রাবির দুই আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র শিক্ষার্থীদের আবাসিক হল ‘শেরে-ই-বাংলা’ ও ছাত্রী শিক্ষার্থীদের ‘মন্নুজান’ হলকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশলী প্রতিনিধি দল।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের এই দুটি হল পরিদর্শন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এই তথ্য জানান।

এর আগে শেরে-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের একাংশকে নবনির্মিত বিজয় একাত্তর হলে স্থানান্তর করে হল প্রশাসন।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘এগুলো সংস্কারের জন্য বড় ধরনের বাজেট প্রয়োজন। আমরা যত দ্রুত সম্ভব সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরব এবং সমাধান চাইবো। বরাদ্দ পাওয়া মাত্রই আমরা হলের প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে বসবো। সবার মতামত অনুযায়ী, যেভাবে সবচেয়ে সুবিধাজনক হবে হয় সেই ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের ওপর কোনো কিছুই চাপিয়ে দেওয়া হবে না।’

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং শেরে বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এবং হল সংসদের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App