×

সারাদেশ

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর ( হবিগঞ্জ)

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

মাধবপুরে দুই পক্ষের  সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দু পক্ষের সংঘর্ষে আহত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে এবং কমপক্ষে অর্ধ শতাধিক নারী পুরুষ আহত হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার  বুল্লা গ্রামের  মৃত রুস্তম আলীর পুত্র মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার বসতবাড়ির জমি ও ঘর বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার(৬ এপ্রিল) বিষয়টির সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক চলাকালীন কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে মোহাম্মদ আলী  সহ অর্ধ শতাধিক লোক আহত হয় গুরুতর আহত অবস্তায় মোহাম্মদ আলী কে ঢাকায় প্রেরন করা হয়। ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্তায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান,  বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই গাছ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

একই গাছ থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

বাসসের এমডি হলেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ

তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের নির্দেশ

তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App