×

সারাদেশ

মাদারীপুর

একযোগে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম

একযোগে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

ছবি: সংগৃহীত

মাদারীপুরে বাজারের পাহারাদারকে জিম্মি করে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোখধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পাশের আরও পাঁচটি দোকান থেকেও লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা।

এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাতচক্র। এতে কয়েক কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্বর্ণের দোকানের মালামাল খোয়া যাওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App