×

সারাদেশ

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Icon

মাহফুজ খান, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি আভিযানিক দল বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডস্থ ছাতা ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি সুইচ গিয়ার, ২টি ছোড়া ও ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন - মোঃ মিরাজ (২৩), মোঃ রকি (২৫) এবং মোঃ সাব্বির ওরফে সোহাগ (২৫)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা ওই এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App