×

সারাদেশ

ফুটবল খেলা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৫২ পিএম

ফুটবল খেলা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি জের ধরে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামের অপর আরেক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। 

নিহত মুস্তাকিম ঐ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

এলাকাবাসী এবং মুস্তাকিমের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহাদত হোসেনের সঙ্গে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি হয় মুস্তাকিমের। এ ঘটনার জেরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে তার ওপর হামলা চলায় শাহাদত হোসেন এবং তার পিতা শাহা আলী।

এক পর্যায়ে মুস্তাকিমকে ছুরিকাঘাত করে শাহাদত। এতে ঘটনাস্থলে মুস্তাকিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, মুস্তাকিমের নিহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। ঘটনাটি আমাদের বিদ্যালয়ের বাইরে ঘটেছে। তাই ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা অবগত হয়েছি। দোষীদের উপযুক্ত বিচারের দাবি জানান তিনি। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

বোনাস না নিয়ে সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

বোনাস না নিয়ে সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

পল্লবীর ঘটনায় এবার বিচার চাইলেন সাকিব

পল্লবীর ঘটনায় এবার বিচার চাইলেন সাকিব

ইরান যুদ্ধ : সাম্রাজ্যবাদ, প্রতিরোধ ও আঞ্চলিক পুনর্বিন্যাস

ইরান যুদ্ধ : সাম্রাজ্যবাদ, প্রতিরোধ ও আঞ্চলিক পুনর্বিন্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App