×

সারাদেশ

তাড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০৯:২৪ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের সহিলাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আর্দি (৯) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ির পাশে সূতি নদীর সুইচ গেট সংলগ্ন বন্ধুদের নিয়ে খেলার ছলে আর্দি সহ আরোও তিনবন্ধু পানিতে পড়ে যায়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তিনজনকে উদ্ধার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানতে পারে তাদের সাথে আর্দিও ছিল।

সেও নদীতে ডুবে গেছে। নদীতে অনেক পানি থাকার কারনে অনেক খুঁজাখুজির এক পর্যায়ে আর্দিকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আর্দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আর্দির পিতা আমিরুল ইসলাম বলেন, আর্দি কিশোরগঞ্জ সদরের খরমপট্টিতে নিজ বাসা থেকে গার্ডেনিয়া কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণীতে পড়তো। গেলো ঈদ-উল-আযহা উপলক্ষে দাদার বাড়ি তাড়াইলে বেড়াতে আসে। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App