×

ক্রিকেট

হারের ম্যাচে লিটনের ভিন্নরকম সেঞ্চুরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম

হারের ম্যাচে লিটনের ভিন্নরকম সেঞ্চুরি

লিটন দাস। ছবি : সংগৃহীত

টানা ব্যর্থতার পর অবশেষে ব্যাট হাতে মাইলফলক স্পর্শ করলেন দলের অন্যতম সেরা তারকা লিটন দাস। শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিপিএলে নিজের ১০০তম ম্যাচটি খেলেছেন লিটন। মাঠে নেমেই একটা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন অনুরাগীদের।

দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ খেলার সেঞ্চুরি তার জন্য একটা প্রাপ্তিই। মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন লিটন। ব্যর্থতার বৃত্ত ভেঙে এদিন ঢাকা ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ইনিংস ওপেন করতে নেমে ৪৩ বলে করেছেন ৭৩ রান। যেখানে ১০ চারের পাশাপাশি একটি ছক্কাও মেরেছেন তিনি। তার এমন ব্যাটিংয়ে ১৯৩ রানের সংগ্রহ পেয়েছিল ঢাকা। তবে সেটাও যথেষ্ট হয়নি ক্যাপিটালসদের জয়ের জন্য।

আরো পড়ুন : স্বপ্নের জয় পেলো সিলেট, টানা ষষ্ঠ হার ঢাকার

লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালের উইকেট হারায় সিলেট। এরপর জর্জ মুনসি (১১), অ্যারন জোন্সরা (১৪) দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাকির হাসান। ২৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৫৮ রান।

শেষদিকে দ্রুত উইকেট হারাতে থাকলেও ছোট ছোট ক্যামিওতে সিলেট সঠিক গন্তব্যে পৌঁছে যায়। রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলি ১৭ বলে ২৪ এবং আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ১৮.৪ ওভারেই জয় নিশ্চিত হয় সিলেটের। ঢাকার পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফরমানউল্লাহ ও শুভাম রঞ্জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App