×

ক্রিকেট

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা

ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে পার্ল রয়্যালসের হয়ে খেলতে গিয়ে অ্যাডাক্টর স্ট্রেইনের শিকার হন ডেভিড মিলার। বিশ্বকাপের আগে তার এই চোটে বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। তবে সুস্থ হওয়ার লড়াইয়ে বিজয়ী এই বাঁহাতি ব্যাটার। ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন তিনি।

টি-টোয়েন্টিতে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত মিলার বিশ্বকাপে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) দলের সঙ্গে মুম্বাইয়ে রওনা হবেন তিনি।

সিএসএ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘প্রোটিয়া পুরুষ দলের ব্যাটার ডেভিড মিলার আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চিকিৎসা ছাড়পত্র পেয়েছেন। পার্ল রয়্যালসের সঙ্গে এসএ২০ খেলার সময় অ্যাডাক্টর পেশিতে টান পড়ার পর এই সপ্তাহের ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন মিলার।’

গতবারের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবার ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। ৯ ফেব্রুয়ারি তাদের প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, কেনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বোশ, আনরিখ নর্কিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App