সরাসরি
১১৪ রানে অল-আউট পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের বোলারদের। বিশেষ করে পেসার নাহিদ রানা একাই কাঁপন ধরিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং দূর্গে।
বাংলাদেশের বোলিং তোপে পড়ে ৩০ ওভার ৪ বলে মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে গেছে পাকিস্তান দল।
নাহিদ রানা ৭ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে একাই তুলে নিয়েছেন পাকিস্তানের টপ অর্ডারের ৫টি উইকেট।
অন্যদিকে মেহেদী মিরাজ ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন।
তাসকিন আর মুস্তাফিজ পেয়েছেন একটি করে উইকেট।
পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফের ৪৭ বলে করা ৩৭ রান ছাড়া আর কারো স্কোর বলার মতোই নয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল জবাব দিতে নেমে ১২ ওভারে ১ উইকেটে ১০২ রানে ব্যাটিং করছে।
