×

ক্রিকেট

ঢাকা লিগ সংকট

তিন স্তর থেকে প্রতিনিধি নির্বাচনে কোয়াবের সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

তিন স্তর থেকে প্রতিনিধি নির্বাচনে কোয়াবের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ঢাকা লিগ ঘিরে চলমান অচলাবস্থার মধ্যে নতুন উদ্যোগ নিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, প্রথম বিভাগ থেকে দুইজন এবং দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নেওয়া হবে। খেলোয়াড়দের সরাসরি ভোটের মাধ্যমে এই প্রতিনিধিদের নির্বাচন করা হবে এবং পুরো প্রক্রিয়া পরিচালনা করবেন খেলোয়াড়রাই।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এই উদ্যোগের জন্য উপযুক্ত সময়। বিশেষ করে ঢাকা লিগ স্থবির হয়ে পড়ায় খেলোয়াড়দের কণ্ঠকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেও তিনি ঢাকা লিগের সংকট নিরসনে কোয়াবের অবস্থান তুলে ধরেছিলেন।

মিঠুন আরও বলেন, ঢাকা লিগ খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের মূল আয়ের একটি বড় উৎস। লিগ বন্ধ থাকায় অনেক খেলোয়াড় আর্থিক সংকটে পড়েছেন। বিষয়টি নিয়ে কোয়াব সচেতন রয়েছে এবং বিসিবি ও সিসিডিএমের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে লিগ চালুর মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ফুটপাতে ব্যবসা বন্ধ, বিকল্প স্থানের প্রতিশ্রুতি

ডিএনসিসি প্রশাসক ফুটপাতে ব্যবসা বন্ধ, বিকল্প স্থানের প্রতিশ্রুতি

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই

ইরানের হামলার প্রতিবাদে জাতিসংঘে কাতারের আবেদন

ইরানের হামলার প্রতিবাদে জাতিসংঘে কাতারের আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App