×

ক্রিকেট

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, রোববার (৫ এপ্রিল) পূর্ব সিডনির মারুব্রা এলাকায় র‍্যান্ডম ব্রেথ টেস্টে পজিটিভ আসার পর তাকে আটক করা হয়। পরে থানায় নিয়ে গিয়ে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়।

পুলিশ জানায়, টেস্টিং সাইটের আগে একটি ভ্যান থামিয়ে রাখা অবস্থায় দেখা গেলে কর্মকর্তারা চালককে পরীক্ষা করেন এবং ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে দ্বিতীয় পরীক্ষায় ০.১০৪ মাত্রা পাওয়া যায়।

ওয়ার্নারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ প্রেসক্রাইবড কনসেন্ট্রেশন অব অ্যালকোহল’ ধারায় মামলা করা হয়েছে, যা নিউ সাউথ ওয়েলসে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার মধ্যে অ্যালকোহল থাকলে প্রযোজ্য। আগামী ৭ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

বর্তমানে তিনি করাচি কিংসের অধিনায়ক হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। দলের পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে।

উল্লেখ্য, ডেভিড ওয়ার্নার ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার অন্যতম সফল ওপেনার হিসেবে তিনি দীর্ঘদিন জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App