×

অপরাধ

নালিতাবাড়ীতে ২ হাজার বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৬ পিএম

নালিতাবাড়ীতে ২ হাজার বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

শেরপুরে নালিতাবাড়িতে জব্দকৃত দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিল। ছবি: ভোরের কাগজ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পানিহাটা এলাকা থেকে দুই হাজার ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় সাইফুল ইসলাম বাপ্পি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্ত সড়কের পানিহাটা এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ভারতঘেঁষা পানিহাটা এলাকার নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায় চালক ও মাদকবিক্রেতারা। পরে সঙ্গে থাকা দুই মোটরসাইকেলের একজনকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

আটক সাইফুল ইসলাম বাপ্পি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার মাদকবিক্রেতা বলে জানা গেছে। পরে তাকে মাদকের চালান ও পরিবহনসহ রামচন্দ্রকুড়া ক্যাম্পে আনা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মাদকের মূল্য ৩০ লাখ টাকারও বেশি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App