×

অপরাধ

শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

শাহজাহান ওমরসহ ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

ছবি : সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামিকে করে আওয়ামী লীগের ৫৩ জনের নামে রাজাপুর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, কাঁঠালিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আ. জলিল মিয়াজি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. সুমন সিকদার, বড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন সুরু মিয়াসহ ৫৩ জন। এছাড়াও ১৫০ জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

আরো পড়ুন : হুংকার দিয়ে শাহজাহান ওমর বললেন, এসব মামলা আমার জন্য কোনো ঘটনাই না

ওইদিন সকালে বাড়িতে আসার পথে রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তার বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা এবং তার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩০ নভেম্বর বাইপাস মোড় এলাকায় রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে সংগঠনের কর্মী সমাবেশে উল্লেখিত আসামিরা লোহার রড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা, চায়নিজ কুড়াল, হ্যানা, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য গেটেলসহ দেশিয় অস্ত্র নিয়ে পার্টি অফিসের সামনে উপস্থিত হয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ভাঙ্গচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

মামলার বাদী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বলেন, দেশে তৎকালীন সময়ে এক দলীয় স্বৈরশাসন ব্যবস্থা থাকে রাজাপুর থানায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। বর্তমান দেশে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ এবং সু-শাসন ন্যায় বিচারের প্রত্যাশায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে মামলা দায়ের করেছি।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, এ মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App