×

অপরাধ

সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ: এসআই ফয়সালকে প্রেসক্লাব থেকে প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ: এসআই ফয়সালকে প্রেসক্লাব থেকে প্রত্যাহার

ছবি: ভোরের কাগজ

সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করার দায়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সালকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) ভোরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন এসআই ফয়সাল।

এ ব্যাপারে ডিসি মাসুদ আলম (বিপিএম) গণমাধ্যমে বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি শোনামাত্রই তাকে প্রত্যাহার (ক্লোজড) করছি। এমন একটি ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা না ঘটে সেজন্য রমনা জোনের সবাইকে আরো সতর্ক থাকতে হবে। 

সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সঙ্গে এমন আচরণ সমীচীন নয় বলে জানান ডিসি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App