×

অপরাধ

গুলশান থানার ওসি বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

গুলশান থানার ওসি বরখাস্ত

ছবি: সংগৃহীত

ডাকাতির ঘটনায় মামলা নিতে দেরি করার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি তৌহিদের বিরুদ্ধে অভিযোগ, রাজধানীর গুলশান এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা নিতে দেরি করেন তিনি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তিনি বিষয়টি অবগত করেননি।

অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ওসিকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে তৌহিদ আহমেদকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

গুলশান থানার পুলিশ জানায়, যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে ১১ জানুয়ারি একদল ডাকাত গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়নাসহ বেশ কিছু জিনিস চুরি করে।

ঘটনার পর ওই ব্যবসায়ী বেশ কয়েকদিন ধরে একাধিকবার গুলশান থানায় যান। কিন্তু ওই ওসি’র গড়িমসির কারণে তিনি মামলা দায়ের করতে পারেননি। অবশেষে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে ওসি তৌহিদকে বরখাস্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App