×

অপরাধ

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৬ পিএম

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় রিমান্ডে

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্র জানায়, এদিন তাকে বিস্ফোরক আইনে মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের জোগানদাতা ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। তার আশ্রয়-প্রশয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছাত্রজনতার ওপর গুলি চালায়।

আসামির পক্ষে জামিন আবেদন করেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App