×

অপরাধ

সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, গতকাল বিকেল সাড়ে ৫টায় রায়পুরা উপজেলার পাড়াতলী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ৪টি দেশীয় রাইফেল, ১টি দেশীয় পিস্তল এবং ৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদসহ নুর আলম ওরফে কাবিলা নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ওই পোস্টে আরো বলা হয়ে যে, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

বিনামূল্যে ইউনিফর্ম পাবে এক কোটির ওপর শিক্ষার্থী

রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার রুমিনের দাবি ৮ বিলিয়ন, বাণিজ্যমন্ত্রী বলছেন নির্ণয় জটিল

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

ব্রাজিলের ‘হুমকি’ ও মরক্কোর দুর্বলতা যেখানে...

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

২০২৬ বিশ্বকাপে যাদের দেখা যেতে পারে শেষবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App