×

অপরাধ

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  হারুন অর রশীদ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়

তিনি বলেন, রোববার ভোরে গোপন সংবাদে খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই আবু সায়েম, খিলগাঁও শেখের জায়গা এলাকায় থেমে থাকা একটি প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করে।এই ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারকৃত সাফায়েত কবিরের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক আইনে চারটি মামলা রয়েছে। এ ছাড়া সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরি সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এটা নিয়ে পুলিশ কাজ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

ঝালকাঠিতে হাম-রুবেলার প্রাদুর্ভাব, চিকিৎসা নিলেন ৭৩ জন

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

বিচার বিভাগের ভারমূর্তি ক্ষুন্নের দায়ে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সাবেক মন্ত্রী আমুর বাসভবনে হামলা, গেট কেটে উন্মুক্ত করলো ছাত্ররা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App