×

অপরাধ

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজধানীরতে যুবদল নেতাকে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুরের আরসিং গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতের দিকে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে।আহত যুবদল নেতা রাসেল গুলির পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়েছিল এবং তার বুকের বাম পাশে আঘাত ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App