×

ঢাকা

বন্দরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম

বন্দরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

জাতীয় যুব দিবস

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ নভেম্বর) আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শুক্রবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এ সব কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শুরুতেই বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান ও বন্দর এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাশেদ।
 
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভার শেষে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে হাঁস-মুরগি বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করা হয়। এই পুরো কর্মসূচির সভাপতিত্ব করেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App