×

ঢাকা

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা

সোনারগাঁয়ের প্রতিহিংসার রাজনীতি তিনি চান না। ছবি : ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ট্রাক স্ট্যান্ডে এ জনসভার আয়োজন করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে চার চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। 

এ সময় সাবেক মন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সোনারগাঁয়ের প্রতিহিংসার রাজনীতি তিনি চান না। তবে বিএনপির একটা গ্রুপ সোনারগাঁয়ের হাজার হাজার নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছে এবং নিয়মিত লুটপাট চালিয়ে যাচ্ছে। যার কারণে বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা রাজনীতি করি জনগণের শান্তির লক্ষ্যে। 

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর চৌধুরী। সভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, মো. বজলুর রহমান, সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, ফারুক আহমেদ তপন, সাবেক যুগ্ম সম্পাদক গাজী শামসুর রহমান ও মো. খোরশেদ আলম প্রমুখ।

আরো পড়ুন : অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াবে বিএনপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App