×

ঢাকা

আগুনে নিঃস্ব কৃষক, হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

আগুনে নিঃস্ব কৃষক, হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কৃষক মাসুদ মিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। মানবিক এ উদ্যোগে তিনি অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেন এবং পরিবারকে দেন সাহস ও আশ্বাস।

রোববার (২২ মার্চ) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন মাসুদ মিয়ার সার্বিক খোঁজখবর নেন এমপি। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ দিবাগত গভীর রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া পশ্চিমপাড়া গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় কৃষক মাসুদ মিয়ার গোয়ালঘর। আগুনে ভস্মীভূত হয়ে যায় তার ২টি গরু ও ১টি ছাগল—যা ছিল তার জীবিকার শেষ সম্বল। গবাদি পশুগুলোকে রক্ষা করতে গিয়ে নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে এমপি ইলিয়াস মোল্যা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। তিনি ব্যক্তিগত ও সরকারিভাবে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন, যা বিপর্যস্ত পরিবারটির জন্য কিছুটা হলেও আশার আলো হয়ে উঠেছে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবীসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, পাশাপাশি মন্দির-মাদরাসা ও শ্মশাণ-কবরস্থান

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, পাশাপাশি মন্দির-মাদরাসা ও শ্মশাণ-কবরস্থান

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

আখাউড়ার বাজারে আগাম লিচু, স্বাদ নিয়ে ক্রেতাদের হতাশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App