×

ঢাকা

গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

গাড়ি চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ঢালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু বকর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু আবু বকর সেতুর ঢাল এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App