×

ঢাকা

জব্দ করা ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

জব্দ করা ঘোড়া বিক্রির অভিযোগে ওসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে জব্দ ঘোড়া থানা থেকে বিক্রির অভিযোগ ওঠার পর কালিয়াকৈর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়। 

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া জব্দ করে পুলিশ।

এরমধ্যে ৮টি ঘোড়া থানা হেফাজত থেকে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা হয়। পরে ঘোড়াগুলো থানায় ফিরিয়ে আনা হয়। একপর্যায়ে গত সোমবার ঘোড়াগুলো উপজেলা প্রশাসনের কাছে হাজির করে নিলামে বিক্রি করা হয়।

এরপর কালিয়াকৈর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, সমালোচনার পর ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App