×

ঢাকা

অর্থ আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

ট্রেডিং কোম্পানির লোগো ও নাম নকল করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম (৩১)। 

বুধবার (১৫ এপ্রিল) মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, স্বনামধন্য ট্রেডিং কোম্পানির লোগো ও নাম নকল করে হোয়াটস অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন প্রচার করতো চক্রটি। এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করছিল তারা।

তিনি আরও বলেন, গত ১৯ সেপ্টেম্বর ফেসবুকে প্রচারিত একটি লোভনীয় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই চক্রের সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগী ব্যক্তি। প্রতারকরা বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও খ্যাতনামা অর্থনীতিবিদদের নাম এবং ছবি ব্যবহার করে ভুক্তভোগীর আস্থা অর্জন করে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সফটওয়্যারের মাধ্যমে শেয়ারবাজারে নিশ্চিত মুনাফার প্রলোভন দেখায়। পরে ভুক্তভোগীকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে প্রথমে স্বল্প বিনিয়োগে লাভ প্রদর্শনের মাধ্যমে বড় অঙ্কের বিনিয়োগে উদ্বুদ্ধ করে।

জসীম উদ্দিন জানান, প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট ২১ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা আত্মসাৎ করে। সর্বশেষে বড় অংকের শেয়ার বরাদ্দের কথা বলে অতিরিক্ত অর্থ দাবি করলে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী মোহাম্মদপুর থানার মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাজুলকে গ্রেফতার করা হয়। 

মামলার তদন্তের তথ্য জানিয়ে তিনি বলেন, প্রতারক চক্রটি ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করছিল। গ্রেফতার তাজুল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড সংগ্রহ করে অর্থের বিনিময়ে চক্রটিকে সরবরাহ করতেন। পরে এই ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড ব্যবহার করে চক্রটি প্রতারণার অর্থের লেনদেন করেন।

জসীম উদ্দিন খান আরও জানান, গ্রেফতার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

দুই মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

 নতুন দুই দিবস পালন করবে সরকার

নতুন দুই দিবস পালন করবে সরকার

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ঘোষণা ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App