×

ঢাকা

পানির নিচে ৩০০ বিঘা ধান

উজানের স্রোতে ডুবে গেল কৃষকের সোনালি স্বপ্ন

Icon

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

উজানের স্রোতে ডুবে গেল কৃষকের সোনালি স্বপ্ন

ছবি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উজান থেকে আসা স্রোতে প্রায় ৩০০ বিঘা আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে

অল্প কয়েকদিনের মধ্যেই পাকা ধান কেটে ঘরে তোলার আশা ছিল কৃষকদের। কিন্তু হঠাৎ বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে মাঠের পর মাঠের ধান, ভেঙে গেছে সেই স্বপ্ন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উজান থেকে আসা স্রোতে প্রায় ৩০০ বিঘা আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করেও শেষ রক্ষা হয়নি। ফলে বাধ্য হয়ে অনেক কৃষক কাঁচা ধান কেটে তুলছেন।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে সরেজমিনে উপজেলার বোয়ালী এলাকায় দেখা গেছে, খালের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ধানক্ষেত। অনেক জমির ধান ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। এতে কৃষকরা বছরের খাদ্যসংস্থান নিয়ে শঙ্কায় পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। কৃষকেরা পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সকালে হঠাৎ বাঁধ ভেঙে পুরো বিল প্লাবিত হয়।

কৃষক আব্দুল বারিক বলেন, ‘কতো পয়সা খরচা কইরা, কষ্ট কইরা ধান ফলাইলাম। কিন্তু ধান কাইটা ঘরে নেয়ার কপাল হইল না। একটা সপ্তাহ পরে পাঁকা ধান কাঁটার কথা আছিল আর আইজকা কাঁচা ধান পানিতে ডুইবা কাটতাছি। পরিবার নিয়া বছরের খাবার ধান হইবা কিনা আল্লাহ জানে।

আরেক কৃষক আওলাদ মিয়া বলেন, ‘আমাদের পুরো অঞ্চলে এই একটা মাত্র বিলে ধান চাষ হয়। যে ধান দিয়ে আমাদের সারা বছরের খাবার যোগায়। কিন্তু এবছর সেই ধানের মুখ আমরা দেখতে পারলাম না। সব পানিতে ডুবে গেছে। আমরা বাঁধ নির্মাণ করেছিলাম তাও ভেঙে গেছে।

উপজেলার চাপাইর ইউনিয়নের চানপাত্তা বিল, মৌচাক ইউনিয়নের মকস বিল কালিয়াদহ বিলেও শত শত বিঘা ধান রয়েছে, যেগুলো অল্প সময়ের মধ্যেই কাটার উপযোগী হওয়ার কথা ছিল। তবে এসব জমিতেও পানি ঢুকতে শুরু করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন বলেন, “ফসল রক্ষায় আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানদের অবগত করেছি। যেখানে বাঁধ নির্মাণ করা দরকার সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও সমস্যা থাকলে আমাদের জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সঙ্গে লেবাননের আলোচনায় আপত্তি

ইসরায়েলের সঙ্গে লেবাননের আলোচনায় আপত্তি

ইসলামাবাদে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

ইসলামাবাদে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App